এমবাপ্পের পা থেকে বুক পর্যন্ত মারতে হবে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক: আগামী রবিবার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। চ্যাম্পিয়ন হতে চাইলে কিলিয়ান এমবাপ্পেকে ঠেকাতেই হবে আলবেসিলেস্তদের। সে কারণে প্রয়োজনে এমবাপ্পের পায়ের পাতা থেকে বুক পর্যন্ত মারতে হবে বলে অদ্ভুত পরামর্শ দিয়েছেন সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার নেস্টর গরোসিতো।
ওটামেন্ডি-রোমেরো-পারদেসের প্রতি রিভারপ্লেটের সাবেক এই ম্যানেজারের পরামর্শ, তোমাদের এমবাপ্পের পা ও থাই টার্গেট করতে হবে, প্রয়োজনে বুকও।
মুহূর্তে তার এই টুইট নিয়ে সমালোচনা শুরু হয়। এটি ভাইরালও হয়ে যায়। অবশ্য অদ্ভুত সব টুইট করার স্বভাব তার আগে থেকে। এর আগেও কয়েকবার বিতর্কিত টুইট করে আলোচনায় আসেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code