এমসি কলেজে বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপন

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপিত হয়েছে।

Manual4 Ad Code

মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ ও নববর্ষ উদযাপন কমিটির আহবায়ক প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর গনেশ চন্দ্র রায় চৌধুরীর নেতৃত্বে বৃহস্পতিবার সকাল ১০ টায় মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে সকাল ১০টা ৩০ মিনিটের সময় সমাপ্ত হয়।

উক্ত শোভাযাত্রায় উপাধ্যক্ষ প্রফেসর পান্না রানী রায়, শিক্ষক পরিষদের সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ তৌফিক এজদানী চৌধুরী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী এবং কলেজের সাংস্কৃতিক সংগঠন থিয়েটার মুরারিচাঁদ, মোহনা সাংস্কৃতিক সংগঠন, কবিতা পরিষদ ও বিভিন্ন ছাত্র সংগঠন অংশগ্রহণ করে।

Manual5 Ad Code

এরপর সকাল ১১ টায় কলেজের সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে ও পরিচালনায় থিয়েটার মুরারিচাঁদ এর মহড়া কক্ষে অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষণা করেন।

Manual1 Ad Code

অধ্যক্ষ, উপাধ্যক্ষ, নববর্ষ উদযাপন কমিটির আহবায়ক এবং সদস্যবৃন্দ সবাইকে বাংলা নববর্ষ-১৪২৯ এর শুভেচ্ছা জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code