এম এ হকের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন।

Manual4 Ad Code

শুক্রবার এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রীর বলেন, ‘সিলেট বিভাগের রাজনৈতিক, সামাজিক অঙ্গণে এম এ হক ছিলেন সকলের প্রিয় একজন মানুষ। তিনি ছিলেন নির্লোভ নিরহংকার বিশাল মনের দরদী সমাজ সেবক। সিলেটের যে কোনো ঘটনা দুর্ঘটনা দুর্যোগে তিনি ছুটে এসেছেন পরম মমতায় সিলেটবাসীর অভিভাবকের মতো। তিনি ছিলেন সাদা মনের সত্যিকার একজন দেশপ্রেমিক।’

Manual4 Ad Code

তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code