এশিয়ান আর্চারিতে বাংলাদেশের জোড়া পদক

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code
স্পোর্টস ডেস্কঃ এশিয়ান আর্চারিতে জোড়া পদক জিতেছে বাংলাদেশ।

একটি পদক এসেছে নাসরিন আক্তার, বিউটি রায় ও দিয়ার হাত ধরে। রিকার্ভ মহিলা দলগত বিভাগে তারা জেতেন ব্রোঞ্জ।

Manual4 Ad Code

অপর পদক এসেছে রিকার্ভ পুরুষ দলগত বিভাগ থেকে।  এটি এসেছে রোমান সানা ও রামকৃষ্ণ সাহা ও রুবেলের হাত ধরে।

বুধবার আর্মি স্টেডিয়ামে ব্রোঞ্জের লড়াইয়ে ভিয়েতনামকে ৫-৩ ব্যবধানে হারান দিয়া, নাসরিন ও বিউটি।

Manual1 Ad Code

অপরদিকে রিকার্ভ পুরুষ দলগত বিভাগে রোমান সানা ও রামকৃষ্ণ সাহা ও রুবেলের গড়া দল ৬-২ সেট পয়েন্টে কাজাখস্থানকে হারিয়ে ব্রোঞ্জ জিতে নেয়।

Manual5 Ad Code

মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকীর রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে ওঠার মধ্য দিয়ে একটি পদক পাওয়া আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ নভেম্বর, প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code