

ডেস্ক নিউজ, ঢাকা: দীর্ঘদিন ধরে খেলার মধ্যে নেই বাংলাদেশ নারী ক্রিকেট দল। খেলায় ফেরার আগে ২৮ নারী ক্রিকেটার নিয়ে শুরু হচ্ছে ফিটনেস অনুশীলন ক্যাম্প। আগামীকাল (রবিবার) থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প। এবারের ক্যাম্পে জাতীয় দলের বাইরে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারও সুযোগ পেয়েছেন। রবিবার সকাল ৯টায় ইয়ো-ইয়ো টেস্টের মাধ্যমে শুরু হবে সালমা-রুমানাদের ফিটনেস ক্যাম্পের মিশন। ক্যাম্পে সুযোগ পাওয়া ২৮ ক্রিকেটারের নাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।