বিশ্বকাপের জন্য জীবনও দিয়ে দেবেন নেইমার!

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : কাতার বিশ্বকাপে মাঠে নামার সময় ব্রাজিলের সবচেয়ে বড় ফুটবল তারকা নেইমারের বয়স থাকবে ত্রিশের কৌঠায়। চাইলে আরেকটি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগও থাকবে নেইমারের সামনে। তবে গত বছর এক সাক্ষাৎকারে এই ব্রাজিলিয়ান তারকা জানিয়েছিলেন, কাতারই সম্ভবত তার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে।

Manual2 Ad Code

এর আগে দুই বিশ্বকাপে ব্যর্থ নেইমার এইজন্য এবার শিরোপা জিততে মরিয়া। এর আগে বলেছিলেন, এবার শিরোপা জেতাতে সম্ভব সব করতে রাজি তিনি। এবার জানিয়েছেন, শিরোপা জিততে প্রয়োজনে জীবনটাই দিয়ে দেবেন এই ব্রাজিলিয়ান তারকা।

কাতার বিশ্বকাপ নিয়ে নেইমার বলেন, ‘আমি শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হচ্ছি। আমাদের এবার ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে হবে। এটার জন্য আমি আমার জীবন দিয়ে দিয়ে দেব।’

এই ব্রাজিলিয়ান তারকা আরও বলেন, ‘আমি দুটি বিশ্বকাপ খেলেছি, এবং আমি জানি কীভাবে খেলতে হয়। আপনি যদি তৈরি না থাকেন সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আমি এবার তারা হাতছাড়া করতে দিতে চাই না।’

Manual5 Ad Code

চলতি বছর পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ হতাশায় কেটেছে এই ব্রাজিলিয়ান তারকার। তবে বছর শেষে বিশ্বকাপ জিতে রাঙাতে চান জানিয়ে নেইমার আরও বলেন, ‘আমি সত্যিই এবার পিএসজিকে এবার চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা পারিনি। এখন আমি ২০২২ সালটা বিশ্বকাপ জিতে শেষ করতে চাই।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code