কানাডিয়ান লিগের সপ্তাহের সেরা দলে বাংলাদেশের সোমিত

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:

কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর বাংলাদেশের পাসপোর্টও হাতে পেয়েছেন সোমিত সোম। বাকি রইল শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র। সেটি পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না তাঁর। এর মধ্যেই সোমিত পেয়েছেন আরেকটি সুখবর। কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহের সেরা দলে জায়গা করে নিয়েছেন তিনি।

Manual1 Ad Code

কাভালরির হয়ে সবশেষ ম্যাচেই প্রথমবারের মতো অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন সোমিত। পুরো ম্যাচ সামলেছেন সেন্টার মিডফিল্ড। সময় মাঠজুড়েই ছিল তাঁর বিচরণ। সেই ম্যাচে গোল বা অ্যাসিস্ট না পেলেও ছিলেন দুর্দান্ত। ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয়ের দিনে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া।

এর সুবাদে সোমিত জায়গা করে নিয়েছেন এই সপ্তাহের কানাডিয়ান প্রিমিয়ার লিগের সেরা একাদশে। সোমিত ছাড়াও এই একাদশে আছেন কাভালরির ৩ ফুটবলার। ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে দুই গোলদাতা টোবিয়াস ওয়ারচেস্কি ও ফ্রেজার এয়ার্ড জায়গা করে নিয়েছেন সপ্তাহের সেরা একাদশে। এ ছাড়া আছেন দলটির আরেক মিডফিল্ডার সার্জিও কামার্গো।

Manual5 Ad Code

সোমিতকে দ্রুতই দলে পাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা থেকে আর মাত্র এক ধাপ দূরে আছেন ২৭ বছর বয়সী এ ফুটবলার। গত ১ মে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পেয়েছেন। গতকাল হাতে পেয়েছেন বাংলাদেশের পাসপোর্ট। এখন শুধু ফিফার অনুমোদনের অপেক্ষা।

Manual6 Ad Code

ডেস্ক: আর

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code