টসভাগ্যে জয়ী পাকিস্তান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: পাকিস্তান এশিয়া কাপের সর্বশেষ ট্রফি জিতেছিল সেই ২০১২ সালে। বাংলাদেশকে হারিয়ে শেষবার তারা মহাদেশীয় টুর্নামেন্টের শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। এক দশক পর আরেকটি ট্রফি জিততে টস ভাগ্যটা পক্ষে এলো তাদের। ফাইনালে দুবাইয়ে টস জিতে শুরুতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে তারা। এশিয়া কাপে শিরোপার কথা এলে ভারতেরই আধিপত্য। এখন পর্যন্ত সাতটি শিরোপা জিতেছে। আজকের ফাইনাল খেলতে নামা শ্রীলঙ্কা অবশ্য তাদের চেয়ে বেশি দূরে নয়। মোট শিরোপা জিতেছে ৫টি। সর্বশেষ জিতেছে বাংলাদেশে অনুষ্ঠেয় ২০১৪ সালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে। ভারতের চেয়ে পিছিয়ে থাকলেও লঙ্কানরা কিন্তু টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। আজসহ দ্বাদশতম ফাইনাল খেলতে যাচ্ছে তারা আবার চারটি ফাইনাল খেলে দুইবার চ্যাম্পিয়ন হওয়া পাকিস্তান তিনবারই শিরোপা মঞ্চে পেয়েছে লঙ্কানদের। একবার জিতলেও হেরেছে দুইবার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code