সাবিনাদের মিয়ানমারে না পাঠানোয় প্রধানমন্ত্রীর অফিস

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: মিয়ানমারে ৫ এপ্রিল থেকে শুরু হওয়া অলিম্পিক বাছাইপর্বে অংশ নিচ্ছে না বাংলাদেশ। সাবিনা-সানজিদাদের খেলতে না পারার আক্ষেপ রয়েছে। আর্থিক সংকটের কারণে লাল-সবুজ দলের বাছাইপর্ব খেলা হচ্ছে না। এরপর এনিয়ে চারদিকে শোরগোল পড়ে যায়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোনও পেয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

Manual2 Ad Code

মিয়ানমারে মেয়েদের দল না পাঠানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে আজ সোমবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। অন্যতম সহসভাপতি কাজী নাবিল আহমেদ, সদস্য মাহফুজা আক্তার কিরণও এই সময় তার পাশে ছিলেন।

সাবিনাদের না পাঠানোর সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রীর অফিস থেকে ফোন পাওয়ার কথা বলেছেন সালাউদ্দিন, ‘সেখান (প্রধানমন্ত্রীর অফিস) থেকে ফোন করে দুটো কথা বলেছে। মেয়েদের দল পাঠাতে কত টাকা লাগবে, তখনই জানাতে বলেছে। দ্বিতীয় কথা হলো আমি কেন প্রধানমন্ত্রীকে জানাইনি? আমি বলেছি তাকে না জানানো আমার ভুল হয়েছে। এখন টাকা দিলেও আমি পাঠাতে পারবো না। দেরি হয়ে গেছে।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code