এশিয়ায় প্রথম টিকা পেল সিঙ্গাপুর

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক:  করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার প্রায় এক বছর পর আশা আলো দেখেছে বিশ্ব। টিকার আনুষ্ঠানিক অনুমোদন ও টিকাদান শুরু করেছে বেশ কয়েকটি দেশ। সেই ধারাবাহিকতায় এশিয়ার প্রথম দেশ হিসেবে টিকার চালান পেয়েছে সিঙ্গাপুর। মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান সংস্থা বায়োএনটেকের টিকা হাতে পেয়েছে দেশটি।

Manual3 Ad Code

সোমবার সিঙ্গাপুরে ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম চালান আসে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি, বাহরাইনের ফাইজারের টিকা অনুমোদনের পর গত সপ্তাহে ফাইজারের টিকার অনুমোদন দেয় সিঙ্গাপুর। খবর এএফপির

খবরে বলা হয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে বেলজিয়াম থেকে টিকার প্রথম চালান আসে।

Manual5 Ad Code

টিকা পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং ফেসবুক পোস্টে বলেছেন, ‘টিকার প্রথম চালান সিঙ্গাপুরে এসেছে দেখে আমি আনন্দিত।’

টিকা আনতে একটা দীর্ঘ ও কষ্টকর বছর গেল বলে উল্লেখ করে সিঙ্গাপুর প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, টিকা আসার খবর সিঙ্গাপুরবাসীকে উল্লসিত করবে। আর ২০২১ সাল নিয়ে আশাবাদী হওয়া যাবে।

২০২১ সালের সেপ্টেম্বরের মধ্যে প্রায় ৫৮ লাখ অধিবাসীর সবাইকে টিকার আওতায় আনতে চায় সিঙ্গাপুর। তবে অন্যান্য দেশের মতো শুরুতে অগ্রাধিকার পাবেন স্বাস্থ্যকর্মী, বয়স্ক মানুষ ও চিকিৎসাগতভাবে ঝুঁকিতে থাকা ব্যক্তিরা।

Manual3 Ad Code

ফাইজার-বায়োএনটেকের টিকার দুটি ডোজ নিতে হয়। আর এই টিকা অন্তত মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। টিকা সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সিঙ্গাপুর। টিকা নেয়ার জন্য নাগরিকদের উৎসাহ দিচ্ছে দেশটি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code