এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির মাঝামাঝি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

জাতীয় ডেস্ক:

Manual7 Ad Code

আগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি শুরু হবে। তবে এ পরীক্ষার রুটিন এখনো চূড়ান্ত হয়নি।

Manual8 Ad Code

রোববার (১০ ডিসেম্বর)  আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

এতে বলা হয়, ২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি শুরু হবে। পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি এখনো চূড়ান্ত হয়নি। ইতিমধ্যে ফেসবুক ও বিভিন্ন অনলাইনের মাধ্যমে ছড়িয়ে পড়া এসএসসি পরীক্ষার সময়সূচিতে দেখা যাচ্ছে, যা ঢাকা বোর্ড থেকে ইস্যুকৃত বা প্রকাশিত নয়। সময়সূচি চূড়ান্ত হলে সব বোর্ডের ওয়েবসাইটে ও জাতীয় পত্রিকাগুলোর মাধ্যমে জানা যাবে।

bnusbd/আরএন

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code