নিউজ ডেস্কঃ বিশ্বে অধিকাংশ মানুষের শরীরে ইমিউন বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি না হওয়া পর্যন্ত করোনা মহামারি অব্যাহত থাকবে।
রাশিয়ার গামালিয়া সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট এর ইপিডেমোয়োলজি এন্ড মাইক্রোবায়োলজি’র আলেকজান্ডার গিন্সবার্গ রশিয়ার ২৪ টিভি চ্যানেলকে এ কথা বলেন।
Manual6 Ad Code
তিনি আরও বলেন, আমার ধারণা, প্রত্যেকে এই ওমিক্রনে আক্রান্ত হবে। দুর্ভাগ্যবশত এই মহামারি অবসানের আমি কোনো বৈজ্ঞানিক কারণ দেখছি না। এটি শেষ হতে অনেক সময় লাগবে। বিশ্বের অধিকাংশ লোকের যতোদিন না হার্ড ইমিউনিটি তৈরি হবে, ততোদিন মহামারি অব্যাহত থাকবে।
গিন্সবার্গ সবাইকে দ্রুত টিকা নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন। দক্ষিণ আফ্রিকায় প্রথম দেখা দেওয়া করোনার ওমিক্রন ধরন পুরো বিশ্বে খুব দ্রুতই ছড়িয়ে পড়েছে।
Manual2 Ad Code
সর্বশেষ তথ্য অনুযায়ী, রাশিয়ায় মোট এক হাজার ৬৮২ জন ওক্রিমন রোগী শনাক্ত হয়েছে।
Manual3 Ad Code
