পার্লামেন্টে অসুস্থ ব্রিটিশ বাণিজ্যমন্ত্রীর করোনা পরীক্ষা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ পার্লামেন্টের হাউজ অব কমন্সে বক্তব্য দেওয়ার সময় অসুস্থবোধ করায় করোনা পরীক্ষা করালেন ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভুত বাণিজ্যমন্ত্রী অলক শর্মা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

Manual4 Ad Code

বুধবার পার্লামেন্টে করপোরেট ইনসলভেন্সি অ্যান্ড গভর্নেন্স বিল নিয়ে বক্তব্য দেওয়ার সময় ৫২ বছর বয়সীকে প্রচণ্ড ঘামতে দেখা যায় এবং কিছুক্ষণ পরপরই হাতে থাকা রুমাল দিয়ে মুখ মুছছিলেন। তার একজন মুখপাত্র বলেছেন, বিল নিয়ে দ্বিতীয়বার বক্তব্য দেওয়ার সময় অসুস্থবোধ করতে থাকেন অলক। নির্দেশনা অনুযায়ী তার করোনাভাইরাস পরীক্ষা করানো হয়েছে এবং সেল্ফ আইসোলেশনে গেছেন তিনি।

ছায়া বাণিজ্যমন্ত্রী লেবার পার্টির এড মিলিব্যান্ডকে তার দিকে পানি ভর্তি গ্লাস এগিয়ে দিতে দেখা গেছে।

Manual4 Ad Code

অলকের যদি করোনা ধরা পড়ে তাহলে তার দুই মিটারের মধ্যে ১৫ মিনিটের বেশিক্ষণ থাকা প্রত্যেককে সরকারি নির্দেশনা অনুযায়ী দুই সপ্তাহের আইসোলেশনে যেতে হবে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code