ওয়ারেন গ্যাস স্টেশনে গুলি চালানোর ঘটনায় এক ব্যক্তি অভিযুক্ত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

মিশিগান ডেস্কঃ 

Manual3 Ad Code

গত রবিবার ওয়ারেন গ্যাস স্টেশনে গুলি করার অভিযোগে এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। রোরি করটেজ এলিংটনকে (৩৮) বুধবার ওয়ারেনের  ৩৭ তম জেলা আদালতে হত্যার অভিপ্রায় (এর শাস্তি যাবজ্জীবন দণ্ড), অপরাধের সময়  আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং  আগ্নেয়াস্ত্র দখলে রাখার অভিযোগে অভিযুক্ত করা হয়৷ একজন বিচারক তার জন্য বন্ড ২ মিলিয়ন ডলার নির্ধারণ করেন এবং তার মামলার পরবর্তী শুনানির  তারিখ ১৬ নভেম্বর নির্ধারণ করেন।
মিশিগান রাজ্য পুলিশের সহায়তায় সোমবার এলিংটনকে অ্যালবিয়ন থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তারা জানান, আহতের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে যে, ওই ব্যক্তি ইন্টারস্টেট ৬৯৬-এর উত্তরে ভ্যান ডাইকের সার্কেল কে গ্যাস স্টেশনে এক ব্যক্তিকে গুলি করেছে। তারা বলেছে যে তদন্ত এবং নিরাপত্তা ক্যামেরা দ্বারা বন্দী শ্যুটারের গাড়িটি ধরা পড়ে। এই গাড়ির সূত্র ধরেই অ্যালবিয়নকে সোমবার রাতে হেফাজতে নেওয়া হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code