ওয়ার্ল্ড বিডি হিউমেন হেল্প এসোসিয়েশনের কমিটি গঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

আর্ত মানবতার কল্যাণে ঐক্য, শান্তি, মানবতা এই তিনটি স্লোগানকে সামনে রেখে ওয়ার্ল্ড বিডি হিউমেন হেল্প এসোসিয়েশন নামে একটি সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করেছে ।
বহির্বিশ্বে বসবাসরত সকল বাংলাদেশী বংশদ্ভোত প্রবাসীদের নিয়ে সংগঠনটি গঠন করা হয়েছে । এ লক্ষ্যে সম্প্রতি এক সভায় সকল সদস্যদের সম্মতিক্রমে আরবাব হোসেন সাজুকে সভাপতি, জুনেদ আহমদকে সাধারণ সম্পাদক ও ফরহাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
সংগঠনের সিনিয়র সহসভাপতি রুম্মান আহমদ চৌধুরী ইভান বলেন, সমস্ত পৃথিবীর এই ক্রান্তিলগ্নে  সমাজ, দেশ এবং দেশের হত দরিদ্র মানুষের কল্যাণে আমরা কাজ করে যাবো। তিনি বলেন, কার্যকরী কমিটির সিদ্ধান্তে আমরা কিছুদিনের মধ্যে ঈদ উপহার হিসেবে ৪০০ পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছে দিবো ইনশাআল্লাহ। তিনি বলেন,  এই সংগঠনটি অঙ্গহীন, পঙ্গু, এতিম এবং গৃহহীনদের সার্বিক সহায়তার লক্ষ্যে গঠিত হয়েছে। তিনি দেশবাসীসহ প্রবাসী সকল বাঙ্গালী কমু্যনিটির দোয়া প্রত্যাশা করেন। খবর বিজ্ঞপ্তির।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code