ওয়াশিংটনে ব্যক্তিগত চিকিৎসা করবে প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন এবং অন্যান্য উচ্চপর্যায়ের পার্শ্ব ও দ্বিপক্ষীয় অনুষ্ঠানে যোগদান শেষে শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি এসে পৌঁছেছেন।
তিনি নিউইয়র্ক থেকে সড়কপথে ওয়াশিংটন ডিসিতে সন্ধ্যা ৬টায় এসে পৌঁছান। ওয়াশিংটন ডিসিতে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

Manual7 Ad Code

এর আগে প্রধানমন্ত্রী শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) নিউইয়র্কে তার আবাসস্থল দ্য লোটে থেকে ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা হন। ওয়াশিংটনে তিনি ব্যক্তিগত চিকিৎসা এবং দলীয় কয়েকটি কর্মসূচিতে অংশ নিবেন তিনি বলে জানা গেছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code