নিউইয়র্ক মাতালেন শিল্পীরা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: নিউইয়র্কে প্রথমবারের মতো নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে সঙ্গীতানুষ্ঠান ‘কনসার্ট ফর দ্য অপ্টিমিস্টস’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার জামাইকার ওয়েক্সফোর্ড ট্যারেসের মেরি লুইস অ্যাকাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সঙ্গীতানুষ্ঠানে নতুন প্রজন্মের শিল্পীদের গানে মুগ্ধ হন দর্শক শ্রোতা। তাদের সহায়তা করেন দেশ বিদেশের জনপ্রিয় গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক ও প্রযোজক ফুয়াদ আল মুকতাদির।

Manual4 Ad Code

সঙ্গীতানুষ্ঠান থেকে সংগৃহীত অনুদানের অর্থ যুক্তরাষ্ট্রের দানশীল সংস্থা ‘দ্য অপ্টিমিস্টস’-এর তহবিলে প্রদান করা হবে বলে শুভেচ্ছা বক্তব্যে উল্লেখ করেন রাহাত মুকতাদির। তিনি বলেন, নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে কোন প্রবেশ মূল্য ছিল না। অনুষ্ঠানে উপস্থিত হয়ে যারা যারা অনুদান প্রদান করেছেন তাদের সেই অর্থ আমরা দানশীল সংস্থা দ্য অপ্টিমিস্টসের তহবিলে জমা করবো। অনুদান প্রদানকারীসহ অনুষ্ঠানে আগত সকল অতিথিদের তিনি আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন গতানুগতিক অনুষ্ঠান থেকে বেরিয়ে আমরা একটি ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করেছি মাত্র। এর ফলে আমাদের নতুন প্রজন্মের শিল্পীরা আরও বেশি উৎসাহিত হবেন বলে তিনি আশা করছেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code