কখনো চিন্তাও করিনি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ জেলা গার্লস স্কুলের শিক্ষার্থীদের জন্য গত শনিবার রাতে ছিল অন্যরকম একটি দিন। এদিন রাত ৮ টায় সংসদ সদস্য আহসান আদেলুর রহমান মুখোমুখি হয়েছেন শিশুদের প্রথম আন্তর্জাতিক গণমাধ্যম ‘ চাইল্ড মেসেজ ‘ বাংলা বিভাগের জনপ্রিয় আয়োজন শুনো আমাদের কথা’য়।

Manual8 Ad Code

এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি ও নারায়ণগঞ্জ জেলা গার্লস স্কুলের প্রিন্সিপাল মাসুদা আক্তার।

Manual2 Ad Code

আয়োজনে এক শিশু প্রশ্নোত্তর পর্বে জানতে চায়, আসন্ন হজে কেন বাংলাদেশের নাগরিকদের এতো বেশি টাকা খরচ গুনতে হবে! বিষয়টি নিয়ে জাতীয় পার্টি দেশের মানুষের সমস্যাটি তুলে ধরবে কি?জবাবে এমপি আহসান আদেলুর রহমান বলেন, নিশ্চয়ই জাতীয় সংসদে বিষয়টি নিয়ে কথা বলবেন তিনি।

Manual4 Ad Code

আরেক শিশু জানতে চায়, বাংলাদেশের ঝুকিপূর্ণ ভবনগুলো নিয়ে বিবিসি উদ্বেগ প্রকাশ করেছে। বিষয়টি কে কিভাবে দেখছে জাতীয় সংসদ! জবাবে সাংসদ আহসান বলেন, ঢাকার এতো ভবন ভেঙে পুনরায় করা ইটস ভেরি ডিফিকাল্ট। তবুও সংসদে এই বিষয়টি প্রধানমন্ত্রী ও স্পিকার নজরে আনবেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code