

ব্যাঙের জ্বালায় আমাদের নাজেহাল অবস্থা! রোজ রাতে শুরু হয় ব্যাঙের তাণ্ডব। একদিন ঘরের মধ্যে হাঁটছি, এমন সময় কিছু একটা লাগল পায়ে। নিচের দিকে তাকিয়ে দেখি, একটা ছোট্ট ব্যাঙ পায়ের চাপ খেয়ে জলদি একটা লাফ দিয়েছে। অমনি আমার মেজাজ খারাপ হয়ে গেল। আবার একদিন আমার মা ঘরের মধ্যে একটা বড় ব্যাঙ দেখলেন। তারপর তিনি আমাকে বললেন, ব্যাঙটাকে তাড়াবার জন্য তাড়াতাড়ি একটা লাঠি আনতে। আমি তাকে একটা লাঠি এনে দিলাম। তিনি লাঠি দিয়ে ব্যাঙটিকে ভয় দেখিয়ে বললেন, ‘যাহ্,যাহ্, যাহ!’ কিন্তু ব্যাঙ কি আর কথা শোনে? চালাক ব্যাঙটা উল্টো আমার মায়ের ওপর লাফ দিল। এরপর মা চিৎকার করলেন, সঙ্গে সঙ্গে আমিও। চিৎকার শুনে ব্যাঙটিও দিল দৌড়। সেই সঙ্গে দৌড় দিলাম আমরাও।