কাজে বাধার সম্মুখীন হয়েছি কিন্তু দমে যাইনি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: নারী শিক্ষায় বিশেষ অবদানের জন্য আলোচিত হয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফা জহুরা।

এ ছাড়া বাল্যবিয়ে রোধ, মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা দূরীকরণে প্রত্যন্ত এলাকায় উঠান বৈঠকের মাধ্যমে অভিভাবকদের সঙ্গে আলোচনা করেছেন।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী বিশেষ করে ছাত্রীদের লেখাপড়া শিখে নিজেকে প্রতিষ্ঠিত করতে উদ্বুদ্ধ করছেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ২২টি স্কুলে ‘অ্যাডোলেসেন্স কাউন্সেলিং সেন্টার’ স্থাপন করেছেন।

Manual7 Ad Code

এর মাধ্যমে কিশোর-কিশোরীদের কৈশোরকালীন সমস্যা ও করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। এখানেই থেমে থাকেননি তিনি। ইভটিজিং বন্ধে মোবাইল কোর্টের পাশাপাশি তাদের কাউন্সিলিং করা হচ্ছে। এর ফলে ছাত্রীরা এখন নির্বিঘ্নে স্কুলে আসা-যাওয়া করতে পারছে।

এ প্রসঙ্গে আরিফা জহুরা বলেন, এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। অনেক সময়ই এসব কাজে বাধার সম্মুখীন হয়েছি, কিন্তু দমে যাইনি, দায়িত্ব পালনেও পিছপা হইনি।

Manual6 Ad Code

অসংখ্য বাল্যবিয়ে বন্ধ করেছি। করোনা মহামারির শুরু থেকেই রাত দিন মানুষের জন্য কাজ করেছি। সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণ, লকডাউন বাস্তবায়ন, অসহায় মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়া, কোভিড-১৯ আক্রান্তের খোঁজখবর রাখা, করোনায় মৃত ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থা করেছি।

Manual6 Ad Code

এ সময় নিজেও করোনায় আক্রান্ত হয়েছি। সুস্থ হয়েই আবার কাজে ফিরেছি। সব দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। এসব কাজ করা সহজ হয়েছে সহকর্মী ও পরিবারের সদস্যদের সহযোগিতার কারণে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code