যুব বাঙালির সভাপতি তানভীর, সম্পাদক রুজেল

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্ক: অদলীয় যুব সংগঠন যুব বাঙালির সভাপতি রায়হান তানভীর ও সাধারণ সম্পাদক ইউসুফ সরকার রুজেল নির্বাচিত হয়েছেন।

আজ শুক্রবার রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে ‘নতুন সাংগঠনিক কাঠামোর অভিষেক ও ইফতার’-শীর্ষক অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়।

Manual5 Ad Code

২০২৪-২৬ সালের জন্য দুই বছর মেয়াদি এই কমিটির সহ-সভাপতি বাঁধন শাহ্, সহ সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান ভূবন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ স্বাধীন, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী পারভেজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুনতাসিন আল সিয়াম, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম হৃদয়, কার্যনির্বাহী সদস্য সাগর খালাসী, তাপস ঠাকুর, অভি খান।

Manual7 Ad Code

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা শরীফ মোহাম্মদ খান, শিকদার মো. নিজাম, মোশারেফ হোসেন মন্টু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য অপু, তানসেন ও আমান। অনুষ্ঠানে সংগঠনটির খসড়া ঘোষণাপত্র ও গঠনতন্ত্র প্রকাশ করা হয়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code