কবিতা:- ভ্রান্ত প্রজন্ম

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ইয়াসির আহমেদ

Manual7 Ad Code

যুগটির নাম যদি টিকটক দেওয়া হয় ভুল হবেনা
প্রায় পনেরো সেকেন্ডের মধ্যে বিনোদনের প্রচেষ্টা।
এতে যদি নিজেকে সর্বনিকৃষ্ট হতে হয় অসুবিধে নেই।
মস্তিষ্ক বিকৃত কিছু লোক এসবের দারুণ দর্শক,
ভিউ বাড়িয়ে উৎসাহ দিতে ওরা সবসময় প্রস্তুত
মাথায় ওদের কবিতা ডুকেনি কখনও,
তাই হয়তো মস্তিষ্ক তেতলে গিয়েছে অন্ধকারে।
আলো পর্যন্ত পৌঁছানো হয়নি আর।

এক একজন হয়ে উঠেন ফেইসবুক তারকা, তারপর বিভিন্ন ইউটিউব চ্যানেলের ইন্টারভিউ।
এ থেকে শুরু হয় কিছু মস্তিষ্ক বিকৃত দর্শকের আনাগোনা।
ধীরে ধীরে ফেমাস হয়ে উঠেন টিকটক জগতে।
সল্পকিছু দিন যেতেই লিংক নিয়ে তর্ক চলে,
ব্যাক্তিক্তকে পায়ের তলায় হত্যা করা হয়।

Manual2 Ad Code

অথচ কবিতা নিয়ে বাঁচার কথা ছিল ওদের
আলো স্পর্শে স্বপ্ন দেখার কথা ছিল ওদের
বৈকালের বাতাসে কবিতা শুনার কথা ছিল ওদের
মাহি, শিমুলের মতো অসংখ্য শিল্পীর কণ্ঠে।
এ সৌভাগ্য কামনায় আবারও বলছি:- টিকটক কোন প্রতিভা নয়, বিকৃত মস্তিষ্কের একটি ভ্রান্ত প্রযুক্তি।

লেখকঃ- শিক্ষার্থী, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ, হবিগঞ্জ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code