চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন ৮ জন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

সাহিত্য ডেস্কঃ বিভিন্ন ক্যাটাগরিতে এই বছর ৮ জন পেয়েছেন চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার-২০২১। রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন সংগঠনের মহাপরিচালক রফিকুজ্জামান রণি। চর্যাপদ সাহিত্য একাডেমি থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

Manual1 Ad Code

পুরস্কারপ্রাপ্তরা হলেন লোক-গবেষণায় তপন বাগচী, কবিতায় শাহেদ কায়েস, কথা সাহিত্যে ফারহানা রহমান, প্রবন্ধে মিলু শামস, নাটকে এনায়েত উল্যাহ সৈয়দ শিপুল, সমগ্র সাহিত্যকর্মে রহমান হাবিব, শিশুসাহিত্যে অদ্বৈত মারুত ও সংগীতে স্বরূপ রতন দত্ত।

Manual5 Ad Code

উদযাপন পরিষদের আহ্বায়ক কবি সজীব মোহাম্মদ আরিফের সভাপতিত্বে ও জুড়িবোর্ডের সদস্য সচিব নন্দিতা দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নি, পরিচালক শিউলী মজুমদার এবং পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ।

চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি কবি নূরুন্নাহার মুন্নি বলেন, ‘আগামী দুই সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য একটি উপ-কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

Manual6 Ad Code

একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি বলেন, ‘অতিথি ও পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে আলোচনার ভিত্তিতে পুরস্কার দেওয়ার তারিখ ও সময় নির্ধারণ করা হবে।’

সভাপ্রধান সজীব মোহাম্মদ আরিফ বলেন, ‘দেশবরেণ্য লেখকদের উপস্থিতিতে খুব অল্প সময়ের মধ্যে আমরা পুরস্কার তুলে দেওয়ার চেষ্টা করবো।’

Manual7 Ad Code

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে চাঁদপুরে অবস্থিত চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার দিয়ে আসছে। এর আগে কবি বীরেন মুখার্জী, কথাশিল্পী হামিদ কায়সার, কবি জামসেদ ওয়াজেদ, প্রাবন্ধিক জাহাঙ্গীর হোসেন, কথাসাহিত্যিক শামস সাঈদ, শিক্ষানুরাগী আজমল হোসেন চৌধুরী, কবি স্বপন রক্ষিত এবং লেখক ও সংগঠক নূরুল ইসলাম ফরহাদসহ দেশের অনেক গুণীজন এ পুরস্কারে ভূষিত হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code