জেমকন সাহিত্য পুরস্কার ২০২০

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: ২০২০ সালের জেমকন সাহিত্যি পুরস্কার ঘোষণা করা হয়েছে। জেমকন গ্রুপের পরিচালক বাংলা ট্রিবিউনের প্রকাশক ও কথাসাহিত্যিক কাজী আনিস আহমেদ এক ভিডিও বার্তার মাধ্যমে এ ঘোষণা দেন ।শনিবার (২৬ ডিসেম্বর) বিকাল ৩টায় এ ঘোষণা দেওয়া হয়।এবার জেমকন তরুণ কবিতা পুরস্কার ২০২০ পেয়েছেন তরুণ কবি হাসনাইন হীরা তার ‘বাঁক বাচনের বৈঠা’ পাণ্ডুলিপির জন্য। জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার ২০২০ যৌথভাবে পেয়েছেন জব্বার আল নাঈম তার ‘জীবনের ছুটি নেই’ এবং ধ্রুপদি রিপন তার ‘সম্পর্ক আপন-পর’ পাণ্ডুলিপির জন্য। জেমকন সাহিত্য পুরস্কার ২০২০ পেয়েছেন ‘আগস্ট আবছায়া’ উপন্যাসের জন্য কথাসাহিত্যিক মাসরুর আরেফিন।জেমকন সাহিত্য পুরস্কার ২০২০-এর সম্মানিত জুরি ছিলেন অধ্যাপক ড. বেগম আকতার কামাল, ওয়াসি আহমেদ, মামুন হুসাইন, সরিফা সালোয়া ডিনা, আহমাদ মোস্তফা কামাল।জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার ২০২০-এর সম্মানিত জুরি ছিলেন কথাসাহিত্যিক পারভেজ হোসেন অনিরুদ্ধ কাহালি, মোস্তফা তারিকুল আহসান, হামীম কামরুল হক, আফসানা বেগম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code