

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে কভেন্ট্রি আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিরে বক্তারা সাম্প্রতিক সময়ে প্রধান বিচারপতির নানা বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলকমূলক বলে অভিযোগ করেছেন। তারা অবিলম্বে এই বিতর্কিত প্রধান বিচারপতিকে পদত্যাগ করার আহবান জানান। গত ২১ অগাষ্ট কভেন্ট্রির জিনাত রেষ্টুরেন্টে কভেন্ট্রি আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সালামের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই শোকসভা ও দোয়া মাহফিলে স্থানীয় আওয়ামিলীগ ও তার অঙ্গ সংগঠন এবং স্থানীয় কমিউনিটির বিভিন্ন নেৃতৃবন্দ উপস্থিত ছিলেন। কভেন্ট্রি আওয়ামীলীগের সভাপতি মকদ্দছ আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাদশা মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত উক্ত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থহাম্পটন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রউফ। বক্তব্য রাখেন কভেন্ট্রি আওয়ামীলীগের সহসভাপতি চৌধুরী অনর উদ্দিন জাহিদ,দেওয়ান আলী আজগর,আব্দুল মুকিত চৌধুরী, সলিসিটর মায়া আলী, নর্থহাম্পটন আওয়ামীলীগের সহসভাপতি মখলিছ মিয়া,কভেন্ট্রি যুবলীগের সভাপতি হোসেন আহমেদ,যুক্তরাজ্য যুবলীগের সহ-সাংস্কৃতিক সম্পাদক এম এ ফাত্তাহ, কভেন্ট্রি যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছির প্রমূখ। শোকসভা শেসে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং ২১আগষ্টের নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি