

আব্দুল হান্নান (কভেন্ট্রি প্রতিনিধি) ঃ কভেন্ট্রি শাহজালাল মসজিদের ইভিনিং মাদ্রাসায় দারুল ক্বেরাত মজিদীয়া ফুলতলী ট্রাষ্টের সহযোগিতায় অনুষ্ঠিত হওয়া সামার প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে এওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সামার প্রজেক্টে অংশ নেওয়া শিক্ষার্থীও তাদের অভিভাবক এবং স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ১৭ আগষ্ট কভেন্ট্রি শাহজালাল মসজিদের হলরুমে এই সমাপনী অনুষ্ঠান ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়। গত ২৪ জুলাই শুরু হওয়া এই সামার প্রজেক্টে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে তিনটি বিভাগে ৬ গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে এওয়ার্ড ও সম্মাননা সনদ প্রদান করা হয়। এছাড়াও এই প্রজেক্টে অংশ নেওয়া সকল শিক্ষার্থীদেরকেও ইসলামি বই প্রদান করা হয়। কভেন্ট্রি শাহজালাল মসজিদের ইভিনিং মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা নুরুল ইসলাম ও প্রধান ক্বারী দুলাল নুরের সঞ্চালনায় এই উদ্যোগের ভূযসী প্রসংশা ও শিক্ষার্থীদের বক্তব্য রাখেন শাহজালাল মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাউন্সিলর রইছ আলী। পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটির নেতা আলহাজ্ব রিয়াজ মিয়া,আলহাজ্ব আফিক মিয়া,আলহাজ্ব মবশির আলী,হাফেজ মাওলানা আমির হোসেন, আলহাজ্ব মোস্তফা আলী,মাদ্রাসা শিক্ষক ক্বারী আব্দুল কাদির প্রমূখ। উল্লেখ্য প্রতিবছরই কভেন্ট্রি শাহজালাল মসজিদের ইভিনিং মাদ্রাসায় দারুল ক্বেরাত মজিদীয়া ফুলতলী ট্রাষ্টের সহযোগিতায় সামার প্রজেক্টের আয়োজন করা হয়।