মিথ্যাচারকে প্রশ্রয় দিচ্ছে রাজপরিবার: মেগান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির স্ত্রী ও ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল অভিযোগ করেছেন, এ দম্পতির বিরুদ্ধে ওঠা মিথ্যা রটনাকে প্রশ্রয় দিচ্ছে রাজপরিবার। এমন অবস্থায় নীরব থাকতে পারেন না বলে উল্লেখ করেছেন তিনি।

Manual8 Ad Code

অপরাহ উইনফ্রেকে দেওয়া সাক্ষাৎকারে মেগান আরও বলেছেন আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে যদি কিছু হারাতে হয় তার জন্যও প্রস্তুত আছেন তিনি। হ্যারি এবং তার স্ত্রী মেগানের সঙ্গে ব্রিটেনের রাজপরিবারের ‘তিক্ত’ সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসার পর গত বছরই রাজকীয় দায়িত্ব এবং কর্তব্য থেকে সরে দাঁড়ান তারা। কারণ হিসেবে দাবি করেছিলেন, রাজকীয়তার বাইরে বেরিয়ে তাঁরা সাধারণ জীবন কাটাতে চান। শুধু তাই নয়, তাঁদের জীবন নিয়ে অতিরিক্ত হস্তক্ষেপের অভিযোগও তুলেছিলেন ব্রিটিশ সংবাদমাধ্যমের বিরুদ্ধে। এ দম্পতি এখন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code