কমলগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য মুবারক র‍্যালি

লেখক: Shiuly
প্রকাশ: ৭ মাস আগে

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি

Manual1 Ad Code

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন ও পৌরসভায় বর্ণাঢ্য মুবারক র‍্যালির আয়োজন করা হয়েছে। শনিবার সকালে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উদ্যোগে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

র‍্যালিটি সদর ইউনিয়ন ও পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক মাদরাসা ছাত্র-শিক্ষক, আলেম-ওলামা, স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা রাসূলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ ও শান্তির বাণীকে ধারণ করার আহ্বান জানান।

Manual2 Ad Code

প্রতি বছরের মতো এবারও র‍্যালীতে অংশ নেয় গাউছীয়া সোবহানীয়া এরশাদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ছাত্রছাত্রীবৃন্দ। মাদ্রাসার সুপার মো: নাছির আহমদ বলেন,
“ঈদে মিলাদুন্নবী (সা.) আমাদের জন্য বরকতের এক মহান দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী হলো মানবজাতির জন্য আলোকবর্তিকা। তাঁর আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করতে পারলেই দুনিয়ায় শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব।”

আয়োজকরা জানান, মহানবী (সা.)-এর শিক্ষা ও আদর্শ বাস্তব জীবনে ধারণ করলে সমাজ থেকে অশান্তি, অন্যায় ও অনৈতিকতা দূর হয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে।

Manual3 Ad Code

পরে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘটে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • কমলগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য মুবারক র‍্যালি
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code