মণিপুরী ছাত্র সমিতির আলোচনা সভা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে ………….. মেয়র আরিফুল হক চৌধুরী

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস) কেন্দ্রীয় কমিটি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নগরীর মির্জাজাঙ্গাল মণিপুরী রাজবাড়িতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে। এ উপলক্ষে চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা, নৃত্যানুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ লোক শহীদ হয়েছেন। ২ লক্ষ মা-বোন সভ্রম হারিয়েছেন। আমাদের হাজার বছরের কৃষ্টি ও সংস্কৃতি লালনসহ একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে।
বামছাস কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ. মনিলাল সিংহের সভাপতিত্বে ও স্নিগ্ধার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন-সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, দৈনিক উত্তরপূর্ব’র নির্বাহী সম্পাদক তাপস দাশ পুরকায়স্থ, বিশিষ্ট নাট্যজন ও সমাজসেবক এম.উত্তম সিংহ রতন, একাডেমি ফর মণিপুরী কালচার এন্ড আর্টস(এমকা)এর সভাপতি অকৈজম দিগেন সিংহ ।
দ্বিতীয় পর্বে অতিথিদের উত্তরীয় প্রদানের পর স্বাগত বক্তব্য রাখেন বামছাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস.কেশব সিংহ। বক্তব্য রাখেন-বামছাস কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হিজম সুশীল, সমাজসেবী ধরনী সিংহ।
সকাল ১০টায় মির্জাজাঙ্গাল মনিপুরী রাজবাড়িতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও বামছাস এর পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানমালা ৩টি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে ছিল শিশু কিশোরদের বিজয়ের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। দ্বিতীয় পর্বে আলোচনা সভা এবং সবশেষে তৃতীয় পর্বে একাডেমি ফর মণিপুরী কালচার এন্ড আর্টস (এমকা) সিলেট এর পরিবেশনায় নৃত্যানুষ্ঠান যা দর্শকদের মাতিয়ে তোলে।
প্রথম পর্বে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন বামছাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস. কেশব সিংহ। বিজয়ীদেরকে অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী পুরস্কার প্রদান করেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায়-‘ক’ বিভাগে ১ম- স্বরূপ সিংহ, ২য়- বিথিকা সিনহা বিন্তী,৩য়- দিপাল সিংহ।‘খ’ বিভাগে-১ম- লুশি দেবী,২য়- অর্ঘ্য সিংহ,৩য়- সূচিতা সিনহা। আবৃত্তি প্রতিযোগিতায় ‘ক’ বিভাগ-১ম- বিথীকা সিনহা বিথী,২য়- গিরিরাজ সিংহ,৩য়- দিপাল সিংহ। ‘খ’ বিভাগে-১ম- নবনীতা সিনহা,২য়- প্রিয়সী সিনহা প্রিয়াংকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code