কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১১তম বর্ষে পদার্পণ 

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে পিন্টু দেবনাথ এর সম্পাদনায় ও প্রকাশনায় কমলকুঁড়ি পত্রিকা ১১তম বর্ষ পদার্পণে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৩১ মে ২০২১ সোমবার বিকাল ৩ টায় কমলগঞ্জের হীড বাংলাদেশ এর কনফারেন্স হলে অনুষ্ঠিত কমলকুঁড়ি পরিবারের উপদেষ্টা সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর এক এক করে  কমলকুঁড়ি পত্রিকার সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
 আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক মো. জুয়েল আহমেদ। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান,  বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক আব্দুল হান্নান চিনু, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ সংবাদ পত্রিকার সম্পাদক এডভোকেট মো. সানোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক সমরজিত সিংহ, হীড বাংলাদেশের লিয়াজো অফিসার নুরে আলম সিদ্দিকী।
কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল দ্বারিকা পাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিকুল চক্রবর্তী, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, দৈনিক মানবজমিন প্রতিনিধি সাজিদুর রহমান সাজু, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাব্বির এলাহী,  সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহীন আহমেদ, কমলগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, কমলগঞ্জ পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির সভাপতি মোনায়েম খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন, সাংবাদিক আসহাবুজ্জামান শাওন, আর কে সোমেন, আব্দুল বাছিত খান, সালাউদ্দিন শুভ, হৃদয় ইসলাম,আশরাফ সিদ্দিকী পারভেস এলিসন সুঙ প্রমূখ।
বক্তরা কমলকুঁড়ি পত্রিকার সফলতা কামনা করে বলেন, একটি ছোট মফস্বল এলাকা থেকে ১১ বছর ধরে পত্রিকাটি গণমানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রেখে আসছে। বস্তুনিষ্ঠতা বজায় রেখে ইতোমধ্যে পাঠক সমাদৃত ও আস্তা অর্জনে সক্ষম হয়েছে। পত্রিকাটির তাঁর অনন্য বৈশিষ্ট্য বজায় রেখে ভবিষ্যতের পথে পথচলা অব্যাহত রাখতে সক্ষম হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code