কমলার জনপ্রিয়তা বেড়েছে

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি। প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীই সমানতালে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে নির্বাচনে ফল নির্ধারণী সাত দোদুল্যমান অঙ্গরাজ্যের কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা ধরে রেখেছেন কমলা হ্যারিস।

Manual8 Ad Code

সর্বশেষ এক জরিপে দেখা গেছে, কৃষ্ণাঙ্গদের মধ্যে কমলার জনপ্রিয়তা গত সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে আরও বেড়েছে। অন্যদিকে নির্বাচন যত ঘনিয়ে আসছে, কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাত অঙ্গরাজ্যকে বলা হয় দোদুল্যমান। কারণ এসব রাজ্যের ভোটার কাকে ভোট দেবেন, সেটা নির্বাচনের আগ পর্যন্ত বোঝা যায় না। রাজ্যগুলো হলো জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া ও উইসকনসিন।

Manual8 Ad Code

এসব রাজ্যের কৃষ্ণাঙ্গ ভোটারদের নিয়ে সম্প্রতি জরিপ করেছে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের ‘ইনিশিয়েটিভ অন পাবলিক অপিনিয়ন’। আগামী ৫ নভেম্বরের নির্বাচনে কাকে ভোট দেবেন এমন প্রশ্নের ভিত্তিতেই ২ থেকে ৮ অক্টোবর পর্যন্ত এই জরিপ চালানো হয়েছে। জরিপে অংশ নিয়েছেন এসব অঙ্গরাজ্যের ৯৮১ জন কৃষ্ণাঙ্গ ভোটার। তাতে দেখা গেছে, জরিপে অংশগ্রহণকারী ৮৪ শতাংশ ভোটার কমলাকে ভোট দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। আর ৮ শতাংশ বলেছেন ট্রাম্পের কথা। বাকি ৮ শতাংশ এখনো সিদ্ধান্তই নেননি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code