কমলা হ্যারিস করোনায় আক্রান্ত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

মঙ্গলবার রাতে হোয়াইট হাউসের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমলার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। খবর এপির।

Manual3 Ad Code

কমলার প্রেস সচিব কার্স্টেন অ্যালেন এক বিবৃতিতে বলেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট এখন কোয়ারেন্টিনে আছেন এবং নিজের বাসভবনের দপ্তর থেকেই দায়িত্ব পালন করে যাবেন।

কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলেও ভাইস প্রেসিডেন্টের শরীরে কোনও উপসর্গ নেই বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।

এর আগে গত মার্চে কমলার স্বামী ডগলাস এমহফ করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেসময় কয়েক সপ্তাহ আইসোলেশনে ছিলেন আমেরিকার প্রথম নারী এবং ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট কমলা। সূত্র : এপি

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code