করনিকেল’র পাঠক জরিপে নর্থহাম্পটনের সেরা রেষ্টুরেন্ট বালতি সেন্ট্রাল

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual8 Ad Code

এহসানুল ইসলাম চৌধুরী শামীম (নর্থহাম্পটন প্রতিনিধি) ঃ ব্রিটেন বাংলাদেশী রেষ্টুরেন্টগুলোর সাফল্যের ইতিহাসে যুক্ত হলো নতুন আরেকটি নাম। জনপ্রিয় ইংরেজী সংবাদপত্র করনিকেল এন্ড একো’র উদ্যোগে নর্থাম্পটনের ভোজন বিলাসিদের মধ্যে অনুষ্ঠিত পাঠক জরিপে ৩৫ টি রেষ্টুরেন্টেকে পেছনে ফেলে সবচেয়ে বেশী ভোট পেয়ে সেরা রেষ্টুরেন্ট হবার গৌরব অর্জন করেছে বাংলাদেশী মালিকানাধীন নর্থাম্পটনের রেষ্টুরেন্ট বালটি সেন্ট্রাল। এ উপলক্ষ্যে গত ২১ অগাষ্ট নর্থাম্পটনের স্থানীয় কমিউনিটির বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে নর্থাথাম্পটনের বালটি সেন্ট্রাল রেষ্টুরেন্টে এক আড়ম্বভরপূর্ণ অনুষ্ঠানে এ রেষ্টুরেন্টে স্বত্বাধীকারী শেফ আব্দুল আলী ও মোহাম্মদ আলীর হাতে ইংরেজী সংবাদপত্র করনিকেল এন্ড একো’র ক্রেস্ট তুলে দেন সাংবাদিক আলেসটা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলার এনামুল হক এনাম,আল জামাত উল মুসলিমিন অফ বাংলাদেশ নর্থাম্পটন মসজিদের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন,কমিউনিটি নেতা হারুন আলী,ফজর আলী,আরস আলী ও মোহাম্মদ আলী প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code