করোনার দ্বিতীয় ঢেউ: লকডাউনের পরিকল্পনা নেই: স্বাস্থ্যমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনা ভাইরাসের জন্য দেশে লকডাউনের কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, সে ধরনের পরিবেশ হয়নি লকডাউনে যাওয়ার মতো। তাই সে চিন্তা করছি না।  করোনা নিয়ন্ত্রণে আমরা সক্ষম হয়েছি। আর নতুন ভেরিয়েন্টের নতুন ধরনের কোনও চিকিৎসা ব্যবস্থা রয়েছে কিনা সে নিয়ে সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আলোচনা করছে। নতুন চিকিৎসা থাকলে সেটাও আমরা গ্রহণ করবো। আজ রাজধানীর আশকোনা কোয়ারেন্টিন সেন্টারে জিন এক্সপার্ট টেস্ট এবং ভ্রাম্যমাণ আরটি-পিসিআর ল্যাব উদ্বোধন করতে এসে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

Manual4 Ad Code

তিনি বলেন, ‘সবার সহযোগিতা নিয়ে চিকিৎসা দিয়ে যাচ্ছি এবং চিকিৎসায় এগিয়ে যাচ্ছি। নতুন নতুন উন্নয়ন হচ্ছে চিকিৎসা খাতে। ‘আজ ভ্রাম্যমাণ আরটি-পিসিআর মোবাইল ল্যাব উদ্বোধন করা হলো। আপাতত হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে থাকা যাত্রীদের জন্যই এই ভ্রাম্যমাণ ল্যাব কাজ করবে। তবে যেখানে ল্যাব নেই সেখানেও এটি নিয়ে যাওয়া যাবে এবং দ্রুত পরীক্ষা সম্ভব হবে।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code