বাড়ছে ওয়াশিংটন-বেইজিং উত্তেজনা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

Manual1 Ad Code

ফিলিপাইনে মোতায়েনকৃত মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরিয়ে নেওয়ার আশু কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। চীনের বিরোধিতার পরও মার্কিন প্রশাসন এই অবস্থানে অটল রয়েছে। আঞ্চলিক সংঘাতে এগুলোর ব্যবহারের উপযোগিতা পরীক্ষা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চলতি বছর যৌথ মহড়ার সময় ফিলিপাইনে আনা হয় টাইফুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এগুলোকে চীনের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করা যেতে পারে। মহড়া শেষ হলেও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সেখানে মোতায়েন রয়েছে। তাইওয়ানের প্রতিবেশী দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জটি যুক্তরাষ্ট্রের এশীয় কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। চীনের সম্ভাব্য আক্রমণের ঘটনায় তাইপেইকে সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থান হিসেবে কাজ করবে।

Manual5 Ad Code

চীন ও রাশিয়া ইন্দো-প্রশান্ত অঞ্চলে এই প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের নিন্দা করেছে। দেশ দুটি যুক্তরাষ্ট্রকে অস্ত্র প্রতিযোগিতায় ইন্ধন দেওয়ার জন্য অভিযুক্ত করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার বলেছে, ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি ফিলিপাইনে রাখার পরিকল্পনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, এটি আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তাকে গুরুতর হুমকির মুখে ফেলছে এবং ভূ-রাজনৈতিক সংঘাতকে তীব্রতর করছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code