করোনায় আমেরিকায় একদিনে আক্রান্ত ২ লাখ ৭৭ হাজার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: আমেরিকায় করোনাভাইরাসে একদিনে ২ লাখ ৭৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, দৈনিক আক্রান্তের সংখ্যার ক্ষেত্রে এটি নতুন রেকর্ড।করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষ অবস্থান যুক্তরাষ্ট্রের। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, সেখানে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪২ লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ৩ লাখ ৫০ হাজারের বেশি মানুষের। সাম্প্রতিক মাসগুলোতে সংক্রমণ আরও বাড়তে শুরু করেছে। দেশটির শীর্ষ রোগতত্ত্ব বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি সতর্ক করেছিলেন, ক্রিসমাসের পর মহামারি আরও কঠোরভাবে ফিরে আসতে পারে। দৈনিক আক্রান্তের সংখ্যায় নতুন রেকর্ড ফাউচির আশঙ্কাকেই সত্যি প্রমাণ করলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code