করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হত্তয়ার আশঙ্কা ফাউচির

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: যুক্তরাষ্ট্র সরকারের শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি সতর্ক করেছেন, করোনার সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনও আসেনি। ছুটির ভ্রমণ শেষে দেশ আরও ‘জটিল পরিস্থিতি’রমুখোমুখি হতে পারে। গত মাসে থ্যাংকসগিভিং হলিডে শেষে যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ দ্রুত বেড়ে গেছে। সংক্রমণের সংখ্যা দুই লাখ এবং দৈনিক গড় মৃত্যু তিন হাজার ছাড়িয়েছে। এ বছর সেখানে বড়দিন ও নতুন বছরের ছুটিতে ভ্রমণ কম হলেও তা উল্লেখযোগ্য। রবিবার ফাউচি সিএনএনকে বলেন, এই উদ্বেগের কথা আমি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শেয়ার করেছি। আগামী কয়েক সপ্তাহে পরিস্থিতি ভয়ংকর হতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code