করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীতেমৃত্যুরসংখ্য়া ২৩ হাজার ছাড়িয়েছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই প্রতিষ্ঠানের দেয়া তথ্যানুযায়ী, এ পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন ২৩ হাজার ৫৬৮ জন। এর মধ্যে ইতালিতে ৮ হাজার ২১৫ জন, স্পেনে ৪ হাজার ১৪৫ জন, চীনে ৩ হাজার ১৬৯ জন, ইরানে ২ হাজার ২৩৪ ও ফ্রান্সে ১ হাজার ৬৯৬ জন করোনা সংক্রমণে মারা গিয়েছেন।

মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল স্পেন। দেশটিতে এ পর্যন্ত ৪ হাজার ১৪৫ জনেরমৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিখ্যাত জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

এছাড়া বিশ্বব্যাপী ৫ লাখ ১০ হাজার ১০৮ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তে শীর্ষে রয়েছে চীন। এ পর্যন্ত ৮১ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে চীনে।

Manual7 Ad Code

 

দ্বিতীয় অবস্থানে ইতালির আক্রান্তের সংখ্যা ৮০ হাজারেরও বেশি। এছাড়া যুক্তরাষ্ট্রে ৭৬ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্পেনে আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার, জার্মানির ৪৩ হাজার ও ইরানের ২৯ হাজার উল্লেখ করা হয় ওই পরিসংখ্যানে। ফ্রান্সে ২৫ হাজার, সুইজারল্যান্ডে ১১ হাজার মানুষ এ ভয়াবহ ভাইরাসের আক্রান্ত হয়েছেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code