ডিপিএল প্রথমবার শিরোপা জিতল শেখ জামাল ধানমন্ডি ক্লাব

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শিরোপা নিশ্চিত করল শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

মঙ্গলবার আবাহনী লিমিটেডের দেওয়া ২৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কাজী নুরুল হাসান সোহানের অপরাজিত ৮১ (৮১) রানের ইনিংসে ভর করে এক ম্যাচ হাতে রেখেই ৪ উইকেটের জয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠে দলটা। ফলে শিরোপা জয়ের অনেক কাছে গিয়েও জেতা হলো না লিজেন্ডস অব রূপগঞ্জের।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে টপ ও মিডল অর্ডারের পাঁচ ব্যাটারকে হারায় ৭৮ রানে। ওপেনার সাইফ হাসানকে ১৫ রানে ফেরান সাইফউদ্দিন।

Manual4 Ad Code

আরেক ওপেনার সৈকত আলীকেও (১৫) ফেরান সাইফউদ্দিন। দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিমও হতাশ করেন গুরুত্বপূর্ণ ম্যাচটিতে। ১৬ রান করে এলবিডব্লু হয়ে সাজঘরে ফেরেন তানভির ইসলামের বলে।

Manual4 Ad Code

মোসাদ্দেক হোসেনের বলে ক্যাচ দেন নাঈম শেখের হাতে।

অধিনায়ক ইমরুল কায়েস ১৫ রানে ফেরার পর রবিউল ইসলাম রবি ফেরেন ৩ রান করে। চাপে পড়া দলের হাল ধরেন নুরুল হাসান সোহান। পারভেজ রসুলকে সঙ্গে নিয়ে সোহান তুলে নেন অর্ধশতক। ৭২ রানের জুটি ভাঙেন নাজমুল হোসেন শান্ত, সোহানকে দারুণ সঙ্গ দেওয়া রসুল ফেরেন ৩৩ (৪০) রানে।

দলীয় ১৫০ রানে রসুলের বিদায়ের পর বাকি ৮০ রান তুলতে বেশ কঠিন পথ পাড়ি দিতে হয়েছে সোহান-জিয়াউর রহমানকে। তবে কঠিন পথ মাড়িয়ে দুজনের ৮২ রানের জুটিতে ৪৭ ওভারে জয় তুলে নেয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সোহান অপরাজিত থেকেছেন ৮১ (৮১) রানে, জিয়া ৩৯ (২৬) রানে।

আবাহনীর হয়ে ২ উইকেট নেন সাইফউদ্দিন। ১টি করে উইকেট নেন তানভির ইসলাম, তানজিম হাসান, মোসাদ্দেক হোসেন ও শান্ত।

এর আগে, সকালে ব্যাট করতে নেমে মাত্র ৩৫ রান তুলতেই টপ-অর্ডারের তিন ব্যাটার নাঈম শেখ (১৬), লিটন দাস (৪) ও নাজমুল হোসেনকে (৮) হারায় আবাহনী।

এরপর তৌহীদ হৃদয়ের অর্ধশতকের (৫৩) ইনিংসসের সঙ্গে আফিফ হোসেনের ২৯, মোসাদ্দেকের ১৫ রানের পর জাকের আলী ও সাইফউদ্দিনের ঝোড়ো ইনিংসে ভর করে লড়াই করার পুঁজি পায় আবাহনী। জাকেরের ব্যাটে আসে ৭০ বলে ৪৭ রান। সাইফউদ্দিন খেলেন ৩৩ বলে ৪৪ রানের ইনিংস।

Manual7 Ad Code

শেখ জামালের হয়ে ২ উইকেট নেন জিয়াউর রহমান। ১ উইকেট করে নেন পারভেজ রসুল, সাইফ হাসান, সুমন খান ও সানজামুল ইসলাম।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code