করোনাভাইরাস: মালয়েশিয়ায় লকডাউন ঘোষণা করল সরকার

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

অবশেষে লকডাউন ঘোষণা করল মালয়েশিয়া সরকার। সোমবার স্থানীয় সময় রাত ১০টায় জাতির উদ্দেশ্যে এক ভাষণে প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন এ কথা বলেন।

Manual4 Ad Code

এ সময় তিনি বলেন, ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত এ লকডাউন কার্যকর বলবত থাকবে।

Manual6 Ad Code

 

করোনাভাইরাসের প্রভাবে লকডাউন চলাকালীন ১৩ দিন সকল প্রকার সুপারশপ, পাবলিক প্লেস, চেইন শপ, মার্কেট, শপিং কমপ্লেক্স, মসজিদের সবধরনের কার্যক্রম বন্ধের আওতায় থাকবে। এছাড়া দেশটির সবধরনের অ্যাক্টিভিটি বন্ধ ঘোষণা করেছে সরকার।

এদিকে, বিকালের পর থেকে বিভিন্ন সুপার শপ বা মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ব্যস্ত হয়ে পড়েছেন খাদ্য মজুদ করতে।

আগে থেকে মালয়েশিয়ার মানুষের মাঝে এমন তৎপরতা দেখা না গেলেও, মঙ্গলবার ১৯০ জনও সোমবার ১২৫ জনসহ ৫৫৩ জন করোনা আক্রান্ত শনাক্তের পর থেকেই জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি ডা. আদহাম বাবা সাংবাদিকদের জানান, সম্প্রতি পেতালিংজায়া মসজিদে তাবলীগে যোগদানের মধ্যে ৯৫ জনকে করোনায় আক্রান্তের রেকর্ড করা হয়েছে। সব মিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৫৩ জন। তিনি আরও বলেন, আমরা সরকারের পক্ষ থেকে করোনাভাইরাস রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি

 

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code