করোনার বড়ি মলনুপিরাভিরের কার্যকারিতা ৩০ শতাংশ: মার্ক

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াইয়ে মুখে খাওয়ার ওষুধ হবে সবচেয়ে বড় হাতিয়ার। যার আবিষ্কারে কাজ করছে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান। সেই দৌড়ে মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মার্ক অগ্রগামী ভূমিকা পালন করতে পারতো। কিন্তু নতুন এক গবেশণায় উঠে আসা তথ্য সবাইকে হতাশ করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।

Manual4 Ad Code

মার্কের উদ্ভাবিত ওষুধটির নাম মলনুপিরাভির। এই ওষুধের প্রাথমিক গবেষণার ফল প্রকাশের পরেই বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। কিন্তু নতুন ফলে মার্ক জানিয়েছে, তাদের ওষুধ মলনুপিরাভির করোনাভাইরাস মোকাবিলায় যতটা কার্যকর আগে বলা হয়েছিল, প্রকৃতপক্ষে তার ক্ষমতা অতটা নয়।

Manual4 Ad Code

চূড়ান্ত বিশ্লেষণ শেষে সংস্থাটি জানিয়েছে, করোনাজনিত কারণে মৃত্যু ও হাসপাতালে ভর্তির হার ৩০ শতাংশ কমাতে সক্ষম মলনুপিরাভির।

Manual8 Ad Code

গত অক্টোবরে প্রাথমিক গবেষণায় বলা হয়েছিলো, ওষুধটির কার্যকারিতা প্রায় ৫০ শতাংশ। ৭৭৫ জন রোগীর ওপর পরিচালিত পরীক্ষায় এ সিদ্ধান্ত নিয়েছিলেন গবেষকরা। কিন্তু পরের ধাপে ১ হাজার ৪৩৩ জন রোগীর ওপর পরীক্ষা চালিয়ে দেখা যায়, ওষুধটির ক্ষমতা পূর্বধারণার চেয়ে অনেক কম।

বিশেষজ্ঞদের ধারণা, কার্যকারিতা কম থাকায় বিশ্ববাজারে ওষুধটি বেচাকেনায় বড় প্রভাব পড়বে। বিভিন্ন দেশ এটি কেনা অব্যাহত রাখবে কিনা তা এখন বড় প্রশ্ন।

মলনুপিরাভির আশানরূপ ফলাফল না দেখাতে পারলেও অন্য মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের উদ্ভাবিত করোনার মুখে খাওয়ার ওষুধ প্যাক্সলোভিডের কার্যকারিতার ফলাফলে কোনো তারতম্য হয়নি। করোনা রোগীদের মৃত্যু ও হাসপাতালে ভর্তি ৮৯ শতাংশ কমাতে সক্ষম ওষুধটি বলে জানানো হয়েছে। তবে এখনো এটি মার্কিন যুক্তরাষ্ট্রে ছাড়পত্র পায়নি।

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্রে প্যাক্সলোভিডের অনুমোদন প্রক্রিয়াধীন থাকলেও বাংলাদেশসহ ৯৫টি দেশের ওষুধ কোম্পানিগুলোকে নিজেদের তৈরি করোনার ওষুধ উৎপাদনের অনুমতি দিয়েছে ফাইজার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code