বিয়ের কার্ড প্রকাশ করলেন চিত্রনায়িকা দীঘি

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: এমন আলোচনা চলছে দেশের শোবিজ অঙ্গনে। যদিও এর কারণ অভিনেত্রী নিজেই। গত বৃহস্পতিবার রাতে দীঘির এক ফেসবুক পোস্ট থেকেই আলোচনার শুরু। একটি বিয়ের কার্ড পোস্ট করেন তিনি। কার্ডটির একটি অংশে লেহেঙ্গা পরা তাঁর একটি ছবি দেখা গেছে আর বাকি অংশ তিনি ঢেকে রেখেছেন হাত দিয়ে। দীঘির অনামিকায় শোভা পাঁচ্ছে এনগেজমেন্ট রিং! ক্যাপশনে দীঘি লিখেছেন, ‘আর অপেক্ষা করতে পারছি না। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’ তাহলে কি খুব শিগগিরই বিয়ের খবর দিচ্ছেন অভিনেত্রী? নাকি এটি নতুন কোনো কাজের প্রচারণার কৌশল? দীঘির পোস্টের কমেন্ট বক্সে কৌতূহলী ভক্তরা নানা সমীকরণ মেলাচ্ছেন। তবে কারো কমেন্টের উত্তর দেননি দীঘি। বোঝাই যাচ্ছে, বিয়ের গুঞ্জন উসকে দিয়ে রহস্য করছেন তিনি। এ বিষয়ে জানতে দীঘির মোবাইল নাম্বারে একাধিকবার কল করা হলে তিনি সাড়া দেননি। মেসেজ পাঠালেও উত্তর আসেনি। তবে মুখ খুলেছেন দীঘির বাবা ও অভিনেতা সুব্রত। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘বিয়ে, নাকি কোনো কাজের ঘোষণা-তা আজ সন্ধ্যায় জানা যাবে। দীঘি বিষয়টি পরিষ্কার করবে।’

Manual5 Ad Code

সুত্র:এফএনএস ডটকম

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code