ফোবানার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে প্রাতরাশ ও আড্ডা

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: গত ১১ই ফেব্রুয়ারি, ২০২৪, রোববার ফোবানার কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রাতরাশ ও আড্ডায় মেতে উঠেন ফোবানার কেন্দ্রীয় কমিটির সদস্য ও সেমিনার কমিটির চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও কবি সামছুদ্দীন মাহমুদের উডব্রিজ, ভার্জিনিয়ার বাসভবনে।

Manual2 Ad Code

ওইদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই প্রাণবন্ত আড্ডা ও প্রাতরাশে অংশগ্রহন করেন ফোবানার সাবেক চেয়ারম্যান ডিউক খান(আটলান্টা), রবিউল করিম বেলাল (পেনসিলভেনিয়া), প্রধান নির্বাচন কমিশনার মাহবুবুর রহিম(আরিজোনা), ২০২৫ সালের ফোবানার কনভেনর নাহিদুল খান সাহেল (আটলান্টা), ২০২৫ এর মেম্বার সেক্রেটারী মাহবুবুর রহমান ভুইয়া (আটলান্টা), বর্তমান কমিটির ভাইস চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী(লস এঞ্জেলস), সেক্রেটারী আবীর আলমগীর(নিউইয়র্ক) ও মিসেস আবীর আলমগীর, জয়েন্ট সেক্রেটারী খালেদ রউফ(শিকাগো), আউটস্ট্যান্ডিং মেম্বার দিলু মাওলা (আটলান্টা), সাইয়েদ আহসান কোকা(শিকাগো) ও মিসেস কোকো, কার্যকরী পরিষদ সদস্য বাবুল হাই(ফ্লোরিডা), মহিন উদ্দিন দুলাল(আটলান্টা), কাজি নাহিদ(আটলান্টা) প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির চ্যান্সেলার ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ, বিশিষ্ট সাংবাদিক সাবেত সাথী ও সাংবাদিক জুয়েল সাদাত প্রমুখ।

Manual3 Ad Code

বিভিন্ন প্রকার শীতের পিঠা সহ হরেক পদের মুখরোচক খাবার দিয়ে সাজানো প্রাতরাশ খেয়ে অতিথিবৃন্দ তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে আয়োজক স্যাম রিয়ার ভুয়সী প্রশংসা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code