ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৭৫৫ জন এবং এই সময়ের মধ্যে মারা গেছেন ৯ জন। এরমধ্যে ঢাকায় মারা গেছেন ৮ জন এবং ঢাকার বাইরে ১ জন। এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু ১৫৫ জন।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

Manual1 Ad Code

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৮৪৫ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৯১০ জন।

সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫ হাজার ৯৩৭ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই ৩ হাজার ৫২২ জন, আর বাকি ২ হাজার ৪১৫ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৭ হাজার ৫৪৭ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ২১ হাজার ৪৫৫ জন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code