কানাডার ক্যালগেরিতে মহান বিজয় দিবস উদযাপন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

কানাডার ক্যালগেরিতে বাংলাদেশ সেন্টারে বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

Manual3 Ad Code

দিবসটি উপলক্ষে আলোচনা সভা, কালগেরির বাংলা স্কুলের ছাত্র-ছাত্রীদের পরিচালনায় মহান বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠান, পুরস্কার বিতরণী এবং স্বাধীনতার উপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি কাজী এহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্যালগেরির সুধীজনেরা। আলোচনা সভায় বক্তারা বলেন: বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিন আজ। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ড অস্তিত্ব প্রতিষ্ঠার চির স্মরণীয় দিন।

Manual6 Ad Code

বক্তারা আরো বলেন: আমরা প্রবাসে থাকলেও দেশ সব সময় আমাদের হৃদয়ে। আমাদের নতুন প্রজন্মকে বিজয় দিবসের ইতিহাস জানাতে হবে। জানাতে হবে আমাদের মানচিত্রকে, শেখাতে হবে আমাদের বাংলা সংস্কৃতিকে।

Manual3 Ad Code

অনুষ্ঠানটির পরিকল্পনা এবং উপস্থাপনায় ছিলেন রিতা কর্মকার। প্রবাসী বাঙ্গালীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যালগেরির বাংলাদেশ সেন্টার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code