যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ভয়াবহ ভূমিকম্পে চিন্তা বাড়াচ্ছে দুই দেশের

লেখক: Rumie
প্রকাশ: ৬ মাস আগে

Manual2 Ad Code

কানাডা ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য ও কানাডার ইউকন অঞ্চলের সীমান্তবর্তী দুর্গম এলাকায় শক্তিশালী ৭.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি আলাস্কার জুনো শহর থেকে প্রায় ২৩৩ মাইল (৩৭০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে এবং ইউকনের হোয়াইটহর্স থেকে প্রায় ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) পশ্চিমে আঘাত হানে। ভূমিকম্পটি মাটির প্রায় ৬ মাইল (১০ কিলোমিটার) গভীরে সংঘটিত হয় এবং এর পর বেশ কয়েকটি ছোট আকারের আফটারশক অনুভূত হয়। হোয়াইটহর্স শহরে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড বলেন, ভূমিকম্প নিয়ে তাদের দপ্তরে দুটি ৯১১ কল এসেছে। তিনি বলেন, ‘এটি অবশ্যই অনুভূত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক মানুষই জানিয়েছেন যে তারা এটি টের পেয়েছেন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code