করোনার ভ্যাকসিন নিলেন জেমস

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ কভিড ১৯ এর ভ্যাকসিন নিয়েছেন ব্যান্ড তারকা জেমস। আজ রাজধানীর বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এই টিকা গ্রহণ করেন। করোনাভাইরাসের এই ভ্যাকসিন প্রথম ধাপে ফ্রন্টলাইনারদের দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়।

Manual4 Ad Code

ব্যান্ড সঙ্গীতের এই তারকা নিজ উদ্যোগে রেজিস্ট্রেশন করে আজ বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভ্যাকসিন গ্রহণ করেন।

Manual7 Ad Code

জানা গেছে, জেমস করোনার সময় কঠোরভাবে বিধি নিষেধ মেনে চলছিলেন। ভ্যাকসিনের জন্য অপেক্ষাও ছিল তার। ভ্যাকসিনের বিষয়ে প্রথম থেকেই ইতিবাচক মনোভাবী ছিলেন তিনি,অতপর আজ বুধবার দুপুরে ১ টায় জেমস এই ভ্যাকসিন গ্রহণ করেন।

এ বিষয়ে জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন গণমাধ্যমকে বলেন, আজ দুপুরে জেমস কভিড ১৯ প্রতিরোধক টিকা গ্রহণ করেছেন। স্বাভাবিকভাবে টিকা গ্রহণ শেষে তিনবি বাসায় ফিরছেন। এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি, সুস্থ ও স্বাভাবিক রয়েছেন তিনি।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code