করোনায় কমছে ভারতীয় ক্রিকেটারদের বেতন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

করোনাভাইরাসের কারণে ভারতীয় ক্রিকেটারদের বেতন কাটা হতে পারে। এমন আভাসই দিয়েছেন ইন্ডিয়ান ক্রিকেটারস অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক মালহোত্রা।

Manual8 Ad Code

তিনি জানিয়েছেন, পরিস্থিতি যা তাতে ক্রিকেটারদের বেতনে কাটছাঁট করার সম্ভাবনা খুব বেশি। করোনাভাইরাসের কারণে বাতিল হওয়ার পথে আইপিএল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বাতিল হলে আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

Manual3 Ad Code

 

অশোক মালহোত্রা টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, বিসিসিআই একটা কোম্পানি, যদি কোম্পানি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয় তাহলে তার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের বেতন কমবে সেটাই স্বাভাবিক।

অশোক মালহোত্রা আরও বলেছেন, আমি জানি ক্রিকেটারদের বেতন কমানো উচিত নয়। তবে এটাও বুঝতে হবে বিসিসিআইও আর্থিকভাবে লাভবান হচ্ছে না। তাই ক্রিকেটারদের বেতন কমতেই পারে।

আইপিএল থেকে প্রত্যেক বছর বহু টাকা উপার্জন করে ভারতীয় বোর্ড। তবে এবার সেই আইপিএলের আয়োজন নিয়েই সংশয় তৈরি হয়েছে।

Manual5 Ad Code

চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনার সংক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্ব ক্রীড়াজগৎ। অলিম্পিক গেমস এক বছর পিছিয়ে দেয়া হয়েছে। বন্ধ হয়ে গেছে ইউরোপের ফুটবল লিগও।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code