করোনায় বাড়ছে দৈনিক মৃত্যুর রেকর্ড ভারতে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ  মহামারি করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় চার হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত এটি সর্বোচ্চ মৃত্যু। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৬৩ হাজার ৫৫৩ জন।

Manual2 Ad Code

আজ মঙ্গলবার (১৮ মে) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৬৩ হাজার ৫৫৩ জন নতুন করে৪ আক্রান্ত হয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যাও আড়াই কোটি ছাড়াল। এ পর্যন্ত দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৫২ লাখ ২৮ হাজার ৯৯৬ জন।

Manual3 Ad Code

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লাখ ৭৮ হাজার ৭১৯ জনের।

টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ়, গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার, কেরালার মতো রাজ্যগুলোতে সংক্রমণ কমছে। তবে তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশের সংক্রমণ পরিস্থিতি এখনও লাগামাছাড়া। পশ্চিমবঙ্গেও গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩ জন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code