করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৫০, শনাক্ত ২৮৫৬

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৮০১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৮৫৬ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১৬ হাজার ১১০ জনে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। নাসিমা সুলতানা জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ছয়জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ১৯ হাজার ২০৮ জন। তিনি আরও জানান, সারাদেশে সরকারি ব্যবস্থাপনায় ৪৮ টি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ টি ল্যাব চালু আছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৯২ টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৩৯৮ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ৭৯ হাজার ৭ টি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code